ঢাকা    রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
বাংলা ইনসাইড
সর্বশেষ
শনিবার সরকারি বন্ধের দিনেও খোলা থাকবে ব্যাংক-শেয়ারবাজার

শনিবার সরকারি বন্ধের দিনেও খোলা থাকবে ব্যাংক-শেয়ারবাজার

আগামীকাল শনিবার ছুটির দিন হলেও সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংকে স্বাভাবিক লেনদেন চলবে। একই সঙ্গে চলমান থাকবে শেয়ারবাজারে লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা থাকবে। দুর্গাপূজার টানা ছুটির সঙ্গে সমন্বয় করে সরকার ও বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর ছুটি ঘোষণা করা হয়েছে। একই প্রজ্ঞাপনে ১৭ অক্টোবর শনিবার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা রাখার কথা বলা হয়েছে। ৭ অক্টোবর পূজার ছুটির প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে আগেই ছুটি ঘোষণা ছিল। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি। ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি দিয়ে দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর ছুটি ঘোষণা করা হয়। আর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তারা। তবে ২২ অক্টোবরের ছুটির পরিবর্তে আগামী শনিবার (১৭ অক্টোবর) সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা থাকবে। ফলে গ্রাহকেরা ওই দিন নিয়মিত কর্মদিবসের মতোই ব্যাংকিং সেবা পাবেন। এছাড়া, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথ সাধারণত সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা চালু থাকবে। পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটির সময়েও আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখতে হবে। এ জন্য ব্যাংকগুলো স্থানীয় প্রশাসন এবং বন্দর বা কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিতে সরকার নির্দেশনা জারি করেছে।
১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৩ এএম

চার দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক দুই সেনা কর্মকর্তা

চার দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক দুই সেনা কর্মকর্তা

শনিবার সরকারি বন্ধের দিনেও খোলা থাকবে ব্যাংক-শেয়ারবাজার

শনিবার সরকারি বন্ধের দিনেও খোলা থাকবে ব্যাংক-শেয়ারবাজার

ইরান কোনো শক্তির কাছে মাথা নত করবে না

ইরান কোনো শক্তির কাছে মাথা নত করবে না

স্ত্রীর ডিভোর্সের হুমকিতে নিজের গায়ে আগুন দিলেন যুবক, অবস্থা আশঙ্কাজনক

স্ত্রীর ডিভোর্সের হুমকিতে নিজের গায়ে আগুন দিলেন যুবক, অবস্থা আশঙ্কাজনক

বনানী মাঠে জমকালো আয়োজনে শারদোৎসব ১৪৩৩-এর মহাষষ্ঠী ও ‘জলজ’ থিম উন্মোচন

বনানী মাঠে জমকালো আয়োজনে শারদোৎসব ১৪৩৩-এর মহাষষ্ঠী ও ‘জলজ’ থিম উন্মোচন

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জান‌তে চে‌য়ে সৌ‌দি‌কে চি‌ঠি

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জান‌তে চে‌য়ে সৌ‌দি‌কে চি‌ঠি

ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

সাভারে নারী শিক্ষার্থী ধর্ষণ, সহযোগিতার অভিযোগে গৃহবধূ গ্রেফতার

সাভারে নারী শিক্ষার্থী ধর্ষণ, সহযোগিতার অভিযোগে গৃহবধূ গ্রেফতার

‘আসিফ মাহমুদের জন্য ঢাকা-১০ আসন চেয়ে জামায়াত আমিরকে কল করেছিলেন ড. ইউনূস’

‘আসিফ মাহমুদের জন্য ঢাকা-১০ আসন চেয়ে জামায়াত আমিরকে কল করেছিলেন ড. ইউনূস’

রাষ্ট্রপতির সঙ্গে বিজিএমইএর সাক্ষাৎ: তিন বছরে বন্ধ দেশের ৪০০ তৈরি পোশাক কারখানা

রাষ্ট্রপতির সঙ্গে বিজিএমইএর সাক্ষাৎ: তিন বছরে বন্ধ দেশের ৪০০ তৈরি পোশাক কারখানা

নামাজের সময়সূচী
লোডিং হচ্ছে...
লিংক কপি করা হয়েছে!

কোলেস্টেরল থাকার কারণ কি

ওজন কম বা রোগা হওয়া সত্ত্বেও রক্তে উচ্চ কোলেস্টেরল থাকার প্রধান কারণ হচ্ছে— এটি শুধু শরীরের ওজনের ওপর নির্ভর করে না; বরং লিভারের কার্যকারিতা, জিনগত বৈশিষ্ট্য এবং জীবনযাত্রার ওপর বেশি নির্ভরশীল। কারণ আপনার শরীরে প্রায় ৭০-৮০ শতাংশ কোলেস্টেরল লিভার নিজে থেকে তৈরি করে, যা খাদ্যাভ্যাস বা ওজনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয়। রোগাদের নাকি কোলেস্টেরলের ঝুঁকি নেই। এ ধারণা একেবারেই ভুল। ওজন কম থাকলে কোলেস্টেরলের ঝুঁকি কম হলেও রোগা ব্যক্তি কখনোই কোলেস্টেরলে আক্রান্ত হতে পারেন না— এমনটি নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা বলেন, অনেকের মধ্যেই এমন ধারণা আছে যে, কোলেস্টেরলের মতো রোগ কেবল মোটা মানুষের শরীরেই দেখা যায়। রোগাদের নাকি কোলেস্টেরলের ঝুঁকি নেই, তা মোটেও ঠিক নয়।  চলুন জেনে নেওয়া যাক, রোগাদের যে কারণে কোলেস্টেরল ধরা পড়তে পারে—  ১. ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরোলেমিয়া রোগে আক্রান্ত হলে জিনগত ত্রুটি থাকার জন্য লিভার থেকে বেশি কোলেস্টেরল তৈরি হয় এবং খারাপ কোলেস্টেরল শরীরে কম ধ্বংস হয়। সে ক্ষেত্রে রোগা হলেও শরীরে কোলেস্টেরলের মাত্রা বেশি হয়। ২. যারা ডায়াবেটিস, থাইরয়েড কিংবা ফ্যাটি লিভারের মতো অসুখে ভুগছেন, তাদেরও কোলেস্টেরলে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। আর যারা মদপান কিংবা ধূমপান করেন, তারা রোগা হলেও তাদের শরীরে কোলেস্টেরল বাসা বাঁধতেই পারে যখন-তখন। ৩. রোগা হলেও অনেক মানুষ অলস প্রকৃতির হন। তারা শরীরচর্চা করেন না একেবারেই। শরীরচর্চা করলে ভালো কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়, আর খারাপ কোলেস্টেরলের (এলডিএল) মাত্রা কমে যায়। আর শরীরচর্চা না করলে স্বাভাবিকভাবেই এলডিএলের মাত্রা বেড়ে যায়।  কারণ এমন অনেক মানুষ আছেন, যারা রোগা হলেও খুবই অস্বাস্থ্যকর খাবার খান। প্রক্রিয়াজাত খাবার, প্যাকেটজাত খাবার, তেলেভাজা— এসব খাবার নিয়ম করে খেলেও কোলেস্টেরল শরীরে বাসা বাঁধবেই।

কোলেস্টেরল থাকার কারণ কি
১৭ মে ২০২৬, ০৪:৩০ পিএম
অটোরিকশা ও মোটরসাইকেলে কর আরোপের পরিকল্পনা করছে সরকার। এই সিদ্ধান্ত যৌক্তিক বলে মনে করেন?

অটোরিকশা ও মোটরসাইকেলে কর আরোপের পরিকল্পনা করছে সরকার। এই সিদ্ধান্ত যৌক্তিক বলে মনে করেন?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ ১ জন
আজকের আবহাওয়া
আবহাওয়া তথ্য লোড হচ্ছে...
--°
গড় তাপমাত্রা
--°
সর্বোচ্চ
--%
বৃষ্টির সম্ভাবনা
লোড হচ্ছে...