ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
বাংলা ইনসাইড

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
পুলিশের গাড়ি। ছবি: সংগৃহীত

ভারতের কর্নাটক প্রদেশের ধারওয়ার জেলায় স্ত্রীর পরকীয়া নিয়ে সন্দেহ হওয়ায় তাকে হত্যার পর এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। স্ত্রীকে হত্যার পর ওই ব্যক্তি নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নেন বলে জানা যায়।

এনডিটিভির প্রতিবেদন অনযায়ী, নিহত মাওলাসাব (২৮) ও সালমার (২২) তিন বছরের সংসারে দেড় বছর বয়সী এক সন্তান রয়েছে বলে শুক্রবার (২৮ আগস্ট) জানিয়েছে পুলিশ।

ধারওয়ার জেলার গারাগ গ্রামে বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, স্ত্রী পরকীয়া করছে এমন সন্দেহে তাকে হত্যা করেন স্বামী মাওলাসাব। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

এ বিষয়ে পুলিশ আরও জানায়, তাদের মধ্যে কলহ এমন তীব্র আকার ধারণ করে যে, এর সমাধান করতে দুজনের পরিবারের লোকেরা দুদিন আগে এ নিয়ে জরুরি সভায় বসে মীমাংসার চেষ্টা করেন।

ধারওয়ার জেলা পুলিশ সুপার গুঞ্জন আর্য বলেন, বৃহস্পতিবার রাতে সাড়ে ১০টার দিকে পুলিশ এই হত্যা ও আত্মহত্যার খবর পায়। ঘটনাস্থলে পৌঁছার পর পুলিশ সালমাকে মৃত অবস্থায় পড়ে থাকতে এবং মাওলাসাবকে সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

তিনি সাংবাদিকদের বলেন, ভারতীয় ন্যায়সংহিতার ১০৩(১) ধারায় এ ঘটনায় একটি মামলা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান।

প্রাথমিক তদন্তের তথ্য জানিয়ে তিনি আর্র বলেন, স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ হয় মাওলাসাবের। এ নিয়ে প্রায়ই ঝগড়া করতেন দুজন। মাওলাসাবের ধারণা ছিল তার স্ত্রী সালমা অন্য কোনো ব্যক্তির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

বিষয় : আত্মহত্যা হত্যা পরকীয়া স্বামী-স্ত্রী

বাংলা ইনসাইড

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

ভারতের কর্নাটক প্রদেশের ধারওয়ার জেলায় স্ত্রীর পরকীয়া নিয়ে সন্দেহ হওয়ায় তাকে হত্যার পর এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। স্ত্রীকে হত্যার পর ওই ব্যক্তি নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নেন বলে জানা যায়।

এনডিটিভির প্রতিবেদন অনযায়ী, নিহত মাওলাসাব (২৮) ও সালমার (২২) তিন বছরের সংসারে দেড় বছর বয়সী এক সন্তান রয়েছে বলে শুক্রবার (২৮ আগস্ট) জানিয়েছে পুলিশ।

ধারওয়ার জেলার গারাগ গ্রামে বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, স্ত্রী পরকীয়া করছে এমন সন্দেহে তাকে হত্যা করেন স্বামী মাওলাসাব। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

এ বিষয়ে পুলিশ আরও জানায়, তাদের মধ্যে কলহ এমন তীব্র আকার ধারণ করে যে, এর সমাধান করতে দুজনের পরিবারের লোকেরা দুদিন আগে এ নিয়ে জরুরি সভায় বসে মীমাংসার চেষ্টা করেন।

ধারওয়ার জেলা পুলিশ সুপার গুঞ্জন আর্য বলেন, বৃহস্পতিবার রাতে সাড়ে ১০টার দিকে পুলিশ এই হত্যা ও আত্মহত্যার খবর পায়। ঘটনাস্থলে পৌঁছার পর পুলিশ সালমাকে মৃত অবস্থায় পড়ে থাকতে এবং মাওলাসাবকে সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

তিনি সাংবাদিকদের বলেন, ভারতীয় ন্যায়সংহিতার ১০৩(১) ধারায় এ ঘটনায় একটি মামলা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান।

প্রাথমিক তদন্তের তথ্য জানিয়ে তিনি আর্র বলেন, স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ হয় মাওলাসাবের। এ নিয়ে প্রায়ই ঝগড়া করতেন দুজন। মাওলাসাবের ধারণা ছিল তার স্ত্রী সালমা অন্য কোনো ব্যক্তির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

বাংলা ইনসাইড

সম্পাদনা: আনোয়ার সাদাৎ
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা ইনসাইড