ঢাকা    রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
বাংলা ইনসাইড

ইরান কোনো শক্তির কাছে মাথা নত করবে না

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ইরান কোনো শক্তির কাছে মাথা নত করবে না

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং সম্প্রতি চলমান আক্রমণকে ‘অন্যায্য ও মানবতাহীন’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তিনি স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বা পশ্চিমা কোনো শক্তির কাছে তাঁর দেশ কখনো মাথা নত করবে না।

গতকাল আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে আয়োজিত জীববৈচিত্র্যবিষয়ক বিশ্ব শীর্ষ সম্মেলনের (লিডার্স সামিট অন বায়োডাইভারসিটি) ফাঁকে জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে বসেন ইরানি প্রেসিডেন্ট। বৈঠককালে যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও নীতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির বরাতে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের এসব বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা মানবিক কাঠামোর বহুদূরে এবং সাম্প্রতিক মাসগুলোতে পরিচালিত তাদের হামলা বা আক্রমণগুলো সম্পূর্ণ অন্যায্য ও অমানবিক। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, ইরান কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। তাঁর দেশের বিরুদ্ধে যে বিধ্বংসী প্রচারণা চালানো হচ্ছে, সেগুলোকে তিনি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে অভিহিত করেন। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আরও জোর দিয়ে বলেন, ইরান সবসময়ই যেকোনো সংকট নিরসনে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে প্রস্তুত ছিল এবং এখনো রয়েছে। তবে প্রতিপক্ষরা যদি ভেবে থাকে যে শক্তি প্রদর্শন বা চাপ সৃষ্টি করে ইরানকে আত্মসমর্পণ করানো যাবে, তবে তারা ভুল ভাবছে। জোরজবরদস্তি বা শক্তির মুখে ইরান কখনই মাথা নত করবে না।

এদিকে ইরানের সঙ্গে চলমান উত্তেজনায় যুক্তরাষ্ট্রের অন্যতম এশীয় মিত্র দক্ষিণ কোরিয়ার কাছে সামরিক সহযোগিতা চেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প; আর তাঁর এ চাওয়া পর্যালোচনা করছে সিউল। -আলজাজিরা

বিষয় : ইরান যুক্তরাষ্ট্র শক্তি মাথা নত

বাংলা ইনসাইড

রোববার, ০১ নভেম্বর ২০২৬

ইরান কোনো শক্তির কাছে মাথা নত করবে না

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদনা: আনোয়ার সাদাৎ
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা ইনসাইড