ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
বাংলা ইনসাইড

কদমতলীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেক ছিনতাইকারী নিহত হয়েছে

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কদমতলীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেক ছিনতাইকারী নিহত হয়েছে
কদমতলীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেক ছিনতাইকারী নিহত হয়েছে |প্রতীকী ছবি

রাজধানীর কদমতলী এলাকার নামা শ্যামপুর বড়ইতলায় দুই ছিনতাইকারীর মধ্যকার অভ্যন্তরীণ দ্বন্দ্বে প্রতিপক্ষের ছুরিকাঘাতে

অজ্ঞাতপরিচয়ের (৩৫) এক ছিনতাইকারী নিহত হয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জিন্নাত বলেন, আমরা খবর পেয়ে রাত ৪টার দিকে কদমতলী নামা শ্যামপুর বড়ইতলা এলাকায় এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, আমরা স্থানীয় লোকের মাধ্যমে জানতে পারি দুই ছিনতাইকারীর দ্বন্দ্বে এক ছিনতাইকারী আরেক ছিনতাইকারীকে ছুরিকাঘাত করে। পরে পথচারীরা থানায় খবর দিলে আমরা গিয়ে তাকে উদ্ধার করি।

তিনি জানান, নিহত ছিনতাইকারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিষয় : হত্যা ছিনতাই

বাংলা ইনসাইড

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

কদমতলীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেক ছিনতাইকারী নিহত হয়েছে

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর কদমতলী এলাকার নামা শ্যামপুর বড়ইতলায় দুই ছিনতাইকারীর মধ্যকার অভ্যন্তরীণ দ্বন্দ্বে প্রতিপক্ষের ছুরিকাঘাতে

অজ্ঞাতপরিচয়ের (৩৫) এক ছিনতাইকারী নিহত হয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জিন্নাত বলেন, আমরা খবর পেয়ে রাত ৪টার দিকে কদমতলী নামা শ্যামপুর বড়ইতলা এলাকায় এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, আমরা স্থানীয় লোকের মাধ্যমে জানতে পারি দুই ছিনতাইকারীর দ্বন্দ্বে এক ছিনতাইকারী আরেক ছিনতাইকারীকে ছুরিকাঘাত করে। পরে পথচারীরা থানায় খবর দিলে আমরা গিয়ে তাকে উদ্ধার করি।

তিনি জানান, নিহত ছিনতাইকারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাংলা ইনসাইড

সম্পাদনা: আনোয়ার সাদাৎ
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা ইনসাইড