ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
বাংলা ইনসাইড

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে পৃথক দুইটি অভিযানে চার মাদক কারবারিকে আটক করা হয়

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে পৃথক দুইটি অভিযানে চার মাদক কারবারিকে আটক করা হয়
মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে পৃথক দুইটি অভিযানে চার মাদক কারবারিকে আটক করা হয় |ছবি : নয়া দিগন্ত

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে পৃথক দুইটি অভিযানে ২৫ হাজার পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারি আটক।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন নোয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে বুধবার (১৯ আগস্ট) রাত ১০টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশকালে সন্দেহজনক ১টি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ও পাচারকাজে ব্যবহৃত বোটসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়।

অপরদিকে, কক্সবাজারের টেকনাফ থানাধীন শীলবুনিয়া পাড়ায় একই দিন রাত ৮টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে আরো একটি বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২৫ লকাখ টাকা মূল্যের ৫ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দ ইয়াবা, বোট এবং আটক মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

বিষয় : মাদক কোস্ট গার্ড ইয়াবা

বাংলা ইনসাইড

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে পৃথক দুইটি অভিযানে চার মাদক কারবারিকে আটক করা হয়

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে পৃথক দুইটি অভিযানে ২৫ হাজার পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারি আটক।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন নোয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে বুধবার (১৯ আগস্ট) রাত ১০টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশকালে সন্দেহজনক ১টি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ও পাচারকাজে ব্যবহৃত বোটসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়।

অপরদিকে, কক্সবাজারের টেকনাফ থানাধীন শীলবুনিয়া পাড়ায় একই দিন রাত ৮টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে আরো একটি বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২৫ লকাখ টাকা মূল্যের ৫ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দ ইয়াবা, বোট এবং আটক মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

বাংলা ইনসাইড

সম্পাদনা: আনোয়ার সাদাৎ
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা ইনসাইড