ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
বাংলা ইনসাইড

হাসপাতালে কয়েক ঘণ্টা চিকিৎসার পর ফের কারাগারে ইমরান খান


প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হাসপাতালে কয়েক ঘণ্টা চিকিৎসার পর ফের কারাগারে ইমরান খান
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কয়েক ঘণ্টা চিকিৎসার পর আবারও কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে তাকে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে নেওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে শুক্রবার (২১ আগস্ট) ভোরে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

ইমরান খানকে আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মুখপাত্র।

পিটিআই সমর্থকেরা দীর্ঘদিন ধরে ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়ে তাকে হাসপাতালে নেওয়ার দাবি করে আসছেন। দলের পক্ষ থেকে বলা হয়েছে, তিন বছরের বেশি সময় কারাগারে থাকার কারণে তার স্বাস্থ্যের অবনতি হয়েছে।

এর আগে ১৮ আগস্ট ইমরান খানকে বেসরকারি হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। ওই আদেশের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদন করেছিল। তবে বৃহস্পতিবার আদালত সেই আবেদন ফেরত পাঠান।

এ ছাড়া ইমরান খানের স্বাস্থ্য পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠনের নির্দেশও দিয়েছেন আদালত।

৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়।

ইমরান খান ও তার দল দাবি করে আসছে, রাজনৈতিক উদ্দেশ্যেই তাকে কারাগারে রাখা হয়েছে।

বিষয় : পাকিস্তান ইমরান খান

বাংলা ইনসাইড

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


হাসপাতালে কয়েক ঘণ্টা চিকিৎসার পর ফের কারাগারে ইমরান খান

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কয়েক ঘণ্টা চিকিৎসার পর আবারও কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে তাকে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে নেওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে শুক্রবার (২১ আগস্ট) ভোরে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

ইমরান খানকে আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মুখপাত্র।

পিটিআই সমর্থকেরা দীর্ঘদিন ধরে ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়ে তাকে হাসপাতালে নেওয়ার দাবি করে আসছেন। দলের পক্ষ থেকে বলা হয়েছে, তিন বছরের বেশি সময় কারাগারে থাকার কারণে তার স্বাস্থ্যের অবনতি হয়েছে।

এর আগে ১৮ আগস্ট ইমরান খানকে বেসরকারি হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। ওই আদেশের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদন করেছিল। তবে বৃহস্পতিবার আদালত সেই আবেদন ফেরত পাঠান।

এ ছাড়া ইমরান খানের স্বাস্থ্য পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠনের নির্দেশও দিয়েছেন আদালত।

৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়।

ইমরান খান ও তার দল দাবি করে আসছে, রাজনৈতিক উদ্দেশ্যেই তাকে কারাগারে রাখা হয়েছে।


বাংলা ইনসাইড

সম্পাদনা: আনোয়ার সাদাৎ
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা ইনসাইড