ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
বাংলা ইনসাইড

মুসলিম দেশগুলোর সম্পদ ও কাঁচামাল লুট করতে চায় শত্রুরা: গালিবাফ

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মুসলিম দেশগুলোর সম্পদ ও কাঁচামাল লুট করতে চায় শত্রুরা: গালিবাফ
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। প্রতীকী ছবি

মুসলিম দেশগুলোর সম্পদ ও কাঁচামাল লুট করতে শত্রুরা তৎপর বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আরোপ করা ‘অন্যায্য নিষেধাজ্ঞা’ মোকাবিলায় পরিকল্পনা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২১ আগস্ট) ইরাকের রাজধানী বাগদাদে ইরানি ও ইরাকি ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন গালিবাফ।

তিনি বলেন, মুসলিম দেশগুলোর সম্পদ ও কাঁচামালের দিকে তাকালেই বোঝা যায়, শত্রুরা সেগুলো লুট করতে চায়। তাই অন্যায্য নিষেধাজ্ঞা মোকাবিলা করে তা কাটিয়ে উঠতে পরিকল্পনা করতে হবে।

গালিবাফ অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরান ও ইরাকের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে জয়ী হতে না পেরে এখন অর্থনৈতিক ও ‘মানসিক’ যুদ্ধ চালাচ্ছে।

ইরানের এই প্রভাবশালী নেতা বলেন, অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তা পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এ ছাড়া ইরাক ও ইরানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান জানান তিনি।

দুই দেশের বাণিজ্যে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমাতে নিজস্ব মুদ্রা ব্যবহারেরও প্রস্তাব দেন গালিবাফ।

এর একদিন আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের ওপর এযাবৎকালের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন। তিনি জানান, নিষেধাজ্ঞার বিস্তারিত সোমবার প্রকাশ করা হবে। বেসেন্টের মতে, এসব পদক্ষেপের ফলে ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন কমতে পারে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের অন্যতম প্রধান আলোচক হিসেবেও দায়িত্ব পালন করছেন গালিবাফ।

সূত্র: রয়টার্স

বিষয় : ইরান

বাংলা ইনসাইড

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মুসলিম দেশগুলোর সম্পদ ও কাঁচামাল লুট করতে চায় শত্রুরা: গালিবাফ

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

মুসলিম দেশগুলোর সম্পদ ও কাঁচামাল লুট করতে শত্রুরা তৎপর বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আরোপ করা ‘অন্যায্য নিষেধাজ্ঞা’ মোকাবিলায় পরিকল্পনা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২১ আগস্ট) ইরাকের রাজধানী বাগদাদে ইরানি ও ইরাকি ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন গালিবাফ।

তিনি বলেন, মুসলিম দেশগুলোর সম্পদ ও কাঁচামালের দিকে তাকালেই বোঝা যায়, শত্রুরা সেগুলো লুট করতে চায়। তাই অন্যায্য নিষেধাজ্ঞা মোকাবিলা করে তা কাটিয়ে উঠতে পরিকল্পনা করতে হবে।

গালিবাফ অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরান ও ইরাকের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে জয়ী হতে না পেরে এখন অর্থনৈতিক ও ‘মানসিক’ যুদ্ধ চালাচ্ছে।

ইরানের এই প্রভাবশালী নেতা বলেন, অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তা পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এ ছাড়া ইরাক ও ইরানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান জানান তিনি।

দুই দেশের বাণিজ্যে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমাতে নিজস্ব মুদ্রা ব্যবহারেরও প্রস্তাব দেন গালিবাফ।

এর একদিন আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের ওপর এযাবৎকালের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন। তিনি জানান, নিষেধাজ্ঞার বিস্তারিত সোমবার প্রকাশ করা হবে। বেসেন্টের মতে, এসব পদক্ষেপের ফলে ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন কমতে পারে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের অন্যতম প্রধান আলোচক হিসেবেও দায়িত্ব পালন করছেন গালিবাফ।

সূত্র: রয়টার্স

বাংলা ইনসাইড

সম্পাদনা: আনোয়ার সাদাৎ
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা ইনসাইড