ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
বাংলা ইনসাইড

‘অস্ট্রেলিয়া পরের বছরই আমাদের ডাকবে’— বিশ্বাস বাংলাদেশ কোচের


প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

‘অস্ট্রেলিয়া পরের বছরই আমাদের ডাকবে’— বিশ্বাস বাংলাদেশ কোচের
অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১ এ টেস্ট সিরিজ ড্র করেছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় গিয়েই ইতিহাস গড়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টে ডারউইনে স্বাগতিকদের ৯ উইকেটে হারায় টাইগাররা। এরপর দ্বিতীয় ও শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হেরে সিরিজ ১-১ এ ড্র করে লাল-সবুজের প্রতিনিধিরা। 

ঐতিহাসিক সিরিজ শেষ করে শুক্রবার (২৮ আগস্ট) রাতে দেশে ফিরেছেন বাংলাদেশ দল। সেইসঙ্গে দ্রুততম সময়ে আবারও অস্ট্রেলিয়ায় খেলতে যাওয়ার আমন্ত্রণ পাওয়ার আশা প্রকাশ করেছেন টাইগারদের পেস বোলিং কোচ তালহা জুবায়ের।

দেশে ফেরার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে তালহা বলেন, ‘আশা ছিল অস্ট্রেলিয়াকে হারাতে পারবো। এই বিশ্বাস নিয়েই গিয়েছিলাম। সেখানে গিয়ে প্রথম টেস্টের আগে ভালো প্রস্তুতি ছিল। সবাই মানিয়ে নিয়েছিল ভালোভাবে। অবশ্য প্রস্তুতি ম্যাচে আমরা ভালো করতে পারিনি। সবাই, আপনারাও হয়তো একটু চিন্তিত ছিলেন যে কী হবে অস্ট্রেলিয়ার সঙ্গে।’

তিনি আরও বলেন, ‘কিন্তু আমাদের এই বিশ্বাস ছিল, ওইটা হয়তো বাজে দিন গেছে। আমরা যদি নিজেদের খেলাটা খেলতে পারি আমরা ভালো কিছু করতে পারবো। সবাই দেখেছেন আমরা কীভাবে প্রথম ম্যাচে দাপট দেখিয়ে জিতেছি।’

পরের বছর অস্ট্রেলিয়া থেকে আবারও আমন্ত্রণ পাওয়ার আশা প্রকাশ করে তালহা বলেন, ‘সম্মান কতটা নিয়ে ফিরতে পেরেছি এটা আপনারা বলতে পারবেন ভালো। যেকোনো সফরের আগে আমরা এগুলো বলে যাই তবে বিশ্বাস করি যে আমরা ভালো কিছু করতে পারবো। দল অনেক ভালো শেপে আছে। সবাই বিশ্বাস করছে যে আমরা বাইরে গিয়েও ভালো করতে পারি। আমার মনে হয় অস্ট্রেলিয়া পরের বছরই আমাদের ডাকবে। ডারউইন-ম্যাকাইতে ডাকবে না, আমরা ভালো ভালো ভেন্যুতে খেলতে পারবো আশা করি।’

যেকোনো দলকে হারানোর বিশ্বাস জন্মেছে জানিয়ে তিনি বলেন,  ‘অনেকদিন পর দেশে এসে ভালো লাগছে। আমরা যে ভালো করে আসতে পেরেছি, এটা বড় ব্যাপার। অস্ট্রেলিয়ায় গিয়ে তাদের হারানো একদমই সোজা কোনো ব্যাপার না। এখানে আমরা সবাই ভালো ফিল করছি, যে অভিজ্ঞতা হয়েছে, বিশ্বাস জন্মেছে যে যেকোনো দলকে হারাতে পারি, এটা জরুরি।’

বিষয় : ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট অস্ট্রেলিয়া ক্রিকেট দল

বাংলা ইনসাইড

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


‘অস্ট্রেলিয়া পরের বছরই আমাদের ডাকবে’— বিশ্বাস বাংলাদেশ কোচের

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় গিয়েই ইতিহাস গড়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টে ডারউইনে স্বাগতিকদের ৯ উইকেটে হারায় টাইগাররা। এরপর দ্বিতীয় ও শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হেরে সিরিজ ১-১ এ ড্র করে লাল-সবুজের প্রতিনিধিরা। 

ঐতিহাসিক সিরিজ শেষ করে শুক্রবার (২৮ আগস্ট) রাতে দেশে ফিরেছেন বাংলাদেশ দল। সেইসঙ্গে দ্রুততম সময়ে আবারও অস্ট্রেলিয়ায় খেলতে যাওয়ার আমন্ত্রণ পাওয়ার আশা প্রকাশ করেছেন টাইগারদের পেস বোলিং কোচ তালহা জুবায়ের।

দেশে ফেরার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে তালহা বলেন, ‘আশা ছিল অস্ট্রেলিয়াকে হারাতে পারবো। এই বিশ্বাস নিয়েই গিয়েছিলাম। সেখানে গিয়ে প্রথম টেস্টের আগে ভালো প্রস্তুতি ছিল। সবাই মানিয়ে নিয়েছিল ভালোভাবে। অবশ্য প্রস্তুতি ম্যাচে আমরা ভালো করতে পারিনি। সবাই, আপনারাও হয়তো একটু চিন্তিত ছিলেন যে কী হবে অস্ট্রেলিয়ার সঙ্গে।’

তিনি আরও বলেন, ‘কিন্তু আমাদের এই বিশ্বাস ছিল, ওইটা হয়তো বাজে দিন গেছে। আমরা যদি নিজেদের খেলাটা খেলতে পারি আমরা ভালো কিছু করতে পারবো। সবাই দেখেছেন আমরা কীভাবে প্রথম ম্যাচে দাপট দেখিয়ে জিতেছি।’

পরের বছর অস্ট্রেলিয়া থেকে আবারও আমন্ত্রণ পাওয়ার আশা প্রকাশ করে তালহা বলেন, ‘সম্মান কতটা নিয়ে ফিরতে পেরেছি এটা আপনারা বলতে পারবেন ভালো। যেকোনো সফরের আগে আমরা এগুলো বলে যাই তবে বিশ্বাস করি যে আমরা ভালো কিছু করতে পারবো। দল অনেক ভালো শেপে আছে। সবাই বিশ্বাস করছে যে আমরা বাইরে গিয়েও ভালো করতে পারি। আমার মনে হয় অস্ট্রেলিয়া পরের বছরই আমাদের ডাকবে। ডারউইন-ম্যাকাইতে ডাকবে না, আমরা ভালো ভালো ভেন্যুতে খেলতে পারবো আশা করি।’

যেকোনো দলকে হারানোর বিশ্বাস জন্মেছে জানিয়ে তিনি বলেন,  ‘অনেকদিন পর দেশে এসে ভালো লাগছে। আমরা যে ভালো করে আসতে পেরেছি, এটা বড় ব্যাপার। অস্ট্রেলিয়ায় গিয়ে তাদের হারানো একদমই সোজা কোনো ব্যাপার না। এখানে আমরা সবাই ভালো ফিল করছি, যে অভিজ্ঞতা হয়েছে, বিশ্বাস জন্মেছে যে যেকোনো দলকে হারাতে পারি, এটা জরুরি।’


বাংলা ইনসাইড

সম্পাদনা: আনোয়ার সাদাৎ
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা ইনসাইড