ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
বাংলা ইনসাইড

৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

ঝিনাইদহের মহেশপুরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল মান্নান (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার গোকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও শিশুটির স্বজনরা জানান, দুপুরে বাড়ির পাশে খেলছিল শিশুটি। এ সময় আব্দুল মান্নান লেবু খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তাকে নিজের বাড়ির রান্নাঘরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে ভুক্তভোগী শিশুর মা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল মান্নানকে আটক করে। মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, ঘটনায় প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে।

৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক