ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
বাংলা ইনসাইড

বিএনপিকে ধাক্কা দিলেই চলে যাবে, এমন ভাবার সুযোগ নেই: সমাজকল্যাণমন্ত্রী

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিএনপিকে ধাক্কা দিলেই চলে যাবে, এমন ভাবার সুযোগ নেই: সমাজকল্যাণমন্ত্রী
ছবি: সমকাল

বিএনপিকে ধাক্কা দিলেই চলে যাবে— এমনটা ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, অতীতে যারা বিএনপিকে ছোট করে দেখেছিলেন এবং দলটিকে কয়েক দিনও ক্ষমতায় থাকতে দেবেন না বলে হুমকি দিয়েছিলেন, তারাই আজ বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছেন।

শনিবার বেলা ১১টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের পাউশগাড়া স্কুল মাঠে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘যারা এখনো দুঃস্বপ্ন দেখছেন যে কাল-পরশু বিএনপিকে একটু নাড়া দিলেই বা ইচ্ছা করলেই জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে, তাদের বলি— বিএনপির শেকড় জনগণের মাঝে। বিএনপি কখনো দেশ ছেড়ে যায়নি। বিএনপি আত্মসমর্পণ করার দল নয়।’ 

তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়া জীবনে আত্মসমর্পণ করেননি, আপস করেননি এবং জনগণকে একা ফেলে পালিয়েও যাননি। বিএনপি জনগণের দল। জনগণকে সঙ্গে নিয়ে অন্যায়ের প্রতিবাদ করার দলের নাম বিএনপি।

বিএনপিকে ভয় দেখানো বা চোখ রাঙানোর চেষ্টা না করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, গণতন্ত্রের ভাষায় কথা বলুন। জনগণের কাছে আসুন। জনগণ যাদের দায়িত্ব দেবে, তারাই দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, দুই-তৃতীয়াংশের বেশি মানুষ দেশ পরিচালনার জন্য তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে দায়িত্ব দিয়েছে। অপেক্ষা করুন, জনগণের কাছে যান। জনগণই আবার যাকে রায় দেবে, তারা দায়িত্বপ্রাপ্ত হয়ে দেশ পরিচালনার চেষ্টা করবে।

অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টি করে জনদুর্ভোগ না বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণ সজাগ রয়েছে। জনদুর্ভোগের প্রতিরোধ কীভাবে করতে হয়, জনগণ তা জানে। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

এর আগে মন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তিনি সভার উদ্বোধন করেন। পরে ইউনিয়ন বিএনপি, সহযোগী সংগঠন এবং বিভিন্ন স্কুল ও মাদ্রাসার পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সভায় উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সিনিয়র সহসভাপতি শাহীনুর ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি মোতালেব খান মিঠু, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয় : বিএনপি সমাজকল্যাণমন্ত্রী

বাংলা ইনসাইড

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বিএনপিকে ধাক্কা দিলেই চলে যাবে, এমন ভাবার সুযোগ নেই: সমাজকল্যাণমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদনা: আনোয়ার সাদাৎ
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা ইনসাইড