ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
বাংলা ইনসাইড

রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানাল‘আমরা বিএনপি পরিবার’

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানাল‘আমরা বিএনপি পরিবার’

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবঘোষিত ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।

সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে  ‘আমরা বিএনপি পরিবার’ জানায়-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ, নিষ্ঠা, সাংগঠনিক দক্ষতা ও গণতন্ত্রের প্রতি অবিচল অঙ্গীকারের এক অনন্য স্বীকৃতি। তার অভিজ্ঞতা ও প্রজ্ঞা বিএনপিকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করবে বলে আমরা বিশ্বাস করি।

দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে সাহস, ত্যাগ ও আপসহীনতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা জাতীয়তাবাদী রাজনীতির নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস।

মানুষের অধিকার রক্ষা ও নিপীড়িত পরিবারের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তার মানবিক ভূমিকা ‘আমরা বিএনপি পরিবার’-এর কার্যক্রমের সঙ্গেও গভীরভাবে সম্পৃক্ত। তার দিক নির্দেশনা ও অভিভাবকসুলভ পরামর্শ আমাদের মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আমরা প্রত্যাশা করি। আমরা বিশ্বাস করি, তার দূরদর্শী নেতৃত্ব ও সাংগঠনিক প্রজ্ঞায় বিএনপি আরও সুসংগঠিত হবে এবং গণতন্ত্র, মানুষের অধিকার ও একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম আরও বেগবান হবে।

‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে শুভেচ্ছা জানান- সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। তারা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

বিষয় : বিএনপি রুহুল কবির রিজভী

বাংলা ইনসাইড

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানাল‘আমরা বিএনপি পরিবার’

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবঘোষিত ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।

সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে  ‘আমরা বিএনপি পরিবার’ জানায়-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ, নিষ্ঠা, সাংগঠনিক দক্ষতা ও গণতন্ত্রের প্রতি অবিচল অঙ্গীকারের এক অনন্য স্বীকৃতি। তার অভিজ্ঞতা ও প্রজ্ঞা বিএনপিকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করবে বলে আমরা বিশ্বাস করি।

দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে সাহস, ত্যাগ ও আপসহীনতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা জাতীয়তাবাদী রাজনীতির নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস।

মানুষের অধিকার রক্ষা ও নিপীড়িত পরিবারের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তার মানবিক ভূমিকা ‘আমরা বিএনপি পরিবার’-এর কার্যক্রমের সঙ্গেও গভীরভাবে সম্পৃক্ত। তার দিক নির্দেশনা ও অভিভাবকসুলভ পরামর্শ আমাদের মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আমরা প্রত্যাশা করি। আমরা বিশ্বাস করি, তার দূরদর্শী নেতৃত্ব ও সাংগঠনিক প্রজ্ঞায় বিএনপি আরও সুসংগঠিত হবে এবং গণতন্ত্র, মানুষের অধিকার ও একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম আরও বেগবান হবে।

‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে শুভেচ্ছা জানান- সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। তারা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

বাংলা ইনসাইড

সম্পাদনা: আনোয়ার সাদাৎ
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা ইনসাইড